দিনাজপুর

দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পলাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, নায়েবে আমীর ও কর্মপরিষদ সদস্যদের দায়িত্ব বণ্টন ও মনোনয়ন দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাদ্দিস ড. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

অধিবেশনে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জেলা সেক্রেটারি মনোনয়নের কার্যক্রম সম্পন্ন হয়। রুকনদের ভোটে নির্বাচিত জেলা মজলিসে শূরার সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মনোনীত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এর আগে তিনি ২০২৫-২০২৬ সেশনে দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, মজলিসে শূরার প্রত্যেক সদস্যকে এ অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উন্নত চরিত্র, জ্ঞান, যোগ্যতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দিনাজপুর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক পরামর্শ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নতুন সেশনের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।

অধিবেশনে দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে সাইদুল ইসলাম সৈকতকে মনোনীত করা হয়। এ ছাড়া ২০২৭-২০২৮ সেশনের জন্য ১৪ জন পুরুষ ও ১৫ জন নারী সদস্য নিয়ে জেলা কর্মপরিষদ গঠন করা হয়।

কর্মপরিষদের পুরুষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, মাওলানা রবিউল ইসলাম, মো. তৈয়ব আলী, অধ্যাপক আ. স. ম. ইব্রাহীম, শহিদুল ইসলাম খোকন, জাকিরুল ইসলাম, হাফিজুল ইসলাম, সিরাজুস সালেহীন, রেজাউল করিম, অধ্যক্ষ মশিউর রহমান রাজু, মো. মেহরাব আলী এবং মো. মাছুম তা’রিফ।

অন্যদিকে, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাকিমা বেগম। সহকারী সেক্রেটারি হয়েছেন নারগিস আরা খাতুন, গুলশান আরা নার্গিস ও লায়লা হক।

নতুন সেশনের দায়িত্বশীলদের মনোনয়নের মধ্য দিয়ে দিনাজপুর জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...