দিনাজপুরের বিরলে বাড়ির দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রায়হান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিরল পৌরশহরের হুসনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের মোয়াজ্জেম হোসেন মঙ্গলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত বাড়ির দ্বিতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায় রায়হান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।