জাতীয়

মিরপুরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক

রাজধানীর মিরপুরে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ সাইফুল ইসলাম, ঢাকা মহানগর ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন, মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ।

পুলিশ জানায়, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...