হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
শনিবার ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দরে পৌঁছান। এ সময় বন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান জানান, ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও তদারকি করা হচ্ছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।