লাইফস্টাইল

উপমহাদেশের জনপ্রিয় পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

ভোজনরসিকদের কাছে জনপ্রিয় একটি খাবার হলো পেশোয়ারি বিফ। অতিরিক্ত মসলা ও তেলের পরিবর্তে মাংসের চর্বি দিয়েই রান্নাটি করা হয়। ধিমে আঁচে রান্না করা হয় বলে মাংস একেবারে নরম ও জুসি হয়। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম।

উপকরণ: গরুর মাংস ২ কেজি, লবণ দেড় টেবিল চামচ, গোলমরিচ ১ টেবিল চামচ, বোম্বাই মরিচ ৪টি, আদার স্লাইস ৬-৭টি, পেঁয়াজ ৪টি, রসুন ৪টি, টমেটো ৪-৫টি, আলু ৬টি, তেল আধা কাপ, ঘি আধা কাপ।

প্রস্তুত প্রণালি: মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের টুকরোগুলো বড় হলে ভালো হয়। চর্বি ও বড় নলি নিন। মাংসের মধ্যে লবণ লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। একটি পাত্রে ঘি ও তেল দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিন। এবার সব উপকরণ দিয়ে অল্প আঁচে প্রায় এক ঘন্টা চুলায় বসিয়ে রাখুন। কোন পানি দিতে হবে না। কষানো হলে মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতে সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হলে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন। পেশোয়ারি বিফ পরোটা, পোলাও, ভাতের সাথে খেতে পারেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel