ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’-এর গান।
কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস, তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার—এমন কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন।
‘জোছনায় ভাসা শহর’ শিরোনামে এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সংগীতায়োজন করেছেন শাকের রাজা।
নির্মাতা জানিয়েছেন, গানটি শুধু একটি সংগীত নয়, বরং পুরো সিনেমার আবেগ ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।
সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, সাইমন সাদিকসহ আরো অনেকে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।