দিনাজপুর

সৌদির সঙ্গে মিল রেখে চিরিরবন্দরে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা-এ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। প্রতি বছরের ন্যায় এবারও তারা সৌদি আরবের সময় অনুসরণ করে ঈদের নামাজ আদায় ও কোরবানি পালন করেন।

বুধবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলার জগন্নাথপুর গ্রাম-এর চিরিনদী ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, মহিলা ও শিশুসহ ৩৫জন মুসল্লি অংশ নেন।

ঈদের জামাতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।চিরিনদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী বলেন, “আমি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০০৯ সাল থেকে রোজার ঈদ ও কোরবানি পালন করে আসছি। গত বারের তুলনায় এবার বৃষ্টির কারণে মুসল্লি কম হয়েছে ।

এদিকে ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, “আমরা বিগত কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও কোরবানি উদযাপন করে আসছি। পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে ঈদের নামাজ ও কোরবানি করা যাবে বলে আমরা মনে করি। মুসলিম উম্মাহ যেন একই দিনে রোজা ও কোরবানি পালন করতে পারে, সে আহ্বান জানাই।

জানা যায়, ২০০৯ সাল থেকে এলাকার একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel