পঞ্চগড়ের আটোয়ারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ক্রিকেট একাডেমির আয়োজনে বুধবার (২৭ মে) দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে শর্ট পিজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বল ছুঁড়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। অপর প্রান্তে ব্যাট হাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মনোজ রায় হিরু।
আটোয়ারী উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক রাব্বু হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে সহযোগিতা করেন আবু জাহেদ, সানোয়ার হোসেন, এল.এম রতন, এস.আই সুজন, সোহাগ, বাপ্পি, রাফি, বিশাল, নাহিদ ও রাকিব। উদ্বোধনী দিনে ৮ টি টিম অংশগ্রহণ করেন।
খেলার উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, মাদক এবং জুয়া পরিহার করে আমাদের যুবসমাজকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় বেশী মনোযোগ দিতে হবে। কেননা, আজকের যুবসমাজ আগামীর বাংলাদেশ পরিচালনা করবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।