রাজশাহী

নওগাঁয় খাড়িতে গোসলে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় খারিতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, আজ দুপুরে কার্তিকাহারের খাড়িতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেয় নুর ইসলাম। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর তাকে পানিতে দেখতে না পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেয়। এরপর দুইজনেই পানির নিচে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, আপাতত মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel