রাজশাহী

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মিলন মিয়ার পুত্র রবিউল্লাহ (৩০) ও রাজশাহীর দুর্গাপুর থানার আবেদিনের পুত্র জনি মাহমুদ (৩০)।

গতকাল শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল জানতে পারে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে জনি ও রবিউল্লাহকে ২০ কেজি গাঁজাসহ আটক করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রবিউল্লাহ জানিয়েছেন, তিনি তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ করে আসামি মো. জনি মাহমুদের নিজ এলাকা রাজশাহীতে পরস্পর যোগসাজসে কেনাবেচা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel