বিশ্ব

পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও সাংবাদিককে লক্ষ্য করে দফায় দফায় হামলা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও মার্কিন সাংবাদিকের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলীয় আবু ফালাহ এলাকায় জলপাই সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

সাক্ষীদের বরাতে আল জাজিরা ও ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মুখোশধারী ডজনখানেক বসতি স্থাপনকারী কৃষকদের ওপর হামলা চালায়। তারা পাথর ছোড়ে, স্লিংশট ব্যবহার করে এবং জলপাই গাছে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ওয়াশিংটন পোস্টের অভিজ্ঞ ফটোসাংবাদিক হেইডি লেভিন (৬৪) মাটিতে পড়ে গেলে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। স্বাধীন সাংবাদিক জ্যাসপার ন্যাথানিয়েল বলেন, “আমরা দেখলাম একজন সাংবাদিক মাটিতে পড়ে আছেন, চারপাশে লোকজন তাকে লাঠি দিয়ে মারছে, জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে, আবার টেনে তুলে লাথি মারছে।” লেভিন পরে সাংবাদিকদের জানান, “তারা আমাকে বারবার লাথি মারছিল, হয়তো ৫০ বার।”

লেভিনের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। তিনি সাংবাদিক পরিচয় বহনকারী “PRESS” লেখা সুরক্ষা ভেস্ট পরেছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এক ফিলিস্তিনি কৃষকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তার উরুতে গুলি লাগে, যা ইসরাইলি সেনাদের ছোড়া বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। স্থানীয়রা বলছেন, এসব হামলা প্রায়ই সেনাদের উপস্থিতিতে ঘটছে, অথচ হামলাকারীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...