বিশ্ব

মেক্সিকোতে অস্ট্রেলীয়ন ও মার্কিন সার্ফার হত্যা দায়ে তিন জনকে ১৫৮ বছরের কারাদণ্ড

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় অস্ট্রেলীয় দুই ভাই ও তাদের মার্কিন বন্ধু হত্যার দায়ে তিনজনকে প্রতিজন ১৫৮ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। নিহতরা হলেন জেক রবিনসন, ক্যালাম রবিনসন এবং কার্টার রোড।

২০২৪ সালে সার্ফিং ট্রিপে গিয়ে তারা একটি নির্জন সমুদ্রসৈকতে ট্রাক ছিনতাইয়ের চেষ্টায় খুন হন। আদালতে জানানো হয়, তাদের মরদেহ মাথায় গুলির ক্ষতসহ একটি কূপে ফেলে রাখা হয়েছিল।

দোষীদের নাম আইনি কারণে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি। তারা শুধু হেসুস জেরার্দো, ইরিনিও ফ্রান্সিসকো ও অ্যাঞ্জেল হেসুস নামে চিহ্নিত। এদের মধ্যে জেরার্দোকে “এল কেকাস” নামে পরিচিত করা হয়। তার প্রেমিকা গত বছর আলাদা মামলায় ২০ বছরের সাজা পেয়েছেন।

নিহতদের মা ডেবরা রবিনসন আদালতে বলেন, “আমার ছেলেদের হত্যায় আমাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে।”

এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে আলোড়ন তোলে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। কারণ বাজা ক্যালিফোর্নিয়ার সৈকত শহর এনসেনাদা সাধারণত নিরাপদ হিসেবে পরিচিত। স্থানীয় সার্ফাররা এ ঘটনার পর পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

আদালতের রায়ে বলা হয়, তিনজন বিদেশি সার্ফার আসলে “ভুল সময়ে ভুল জায়গায়” ছিলেন। তারা যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে প্রবেশের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে খুন হন। তাদের মরদেহ এক সপ্তাহ পর শনাক্ত করা সম্ভব হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...