দিনাজপুর

দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, জনগণের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে পাথেয় করে দিনাজপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। এ জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

১৬ অক্টোবর-২০২৬ শুক্রবার দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের লালবাগ গোরস্থানের দক্ষিণ দিকে সীমানাপ্রাচীর নির্মাণ কাজের এবং লালবাগ এতিমখানা মাদ্রাসার নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আমার প্রতি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কারণেই টানা তিনবার দিনাজপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং সবার সম্মিলিত ভোটে আজ আমি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।”

দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও সর্বদা দিনাজপুরবাসীর কল্যাণে পাশে থাকব।” তিনি আরও বলেন, দিনাজপুরের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে দিনাজপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতার আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু, দিনাজপুর লায়ন্স ক্লাবের সহ সভাপতি লায়ন মোঃ শাহ আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ান প্রমুখ ।

অনুষ্ঠানে মাদ্রাসা ও কবরস্থান কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম লালবাগ কবরস্থানের সীমানা প্রাচীরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন লালবাগ ২ নম্বর মসজিদের খতিব আতিকুর রহমান।

এ সময় লালবাগ গোরস্থান ও লালবাগ এতিমখানা মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ সাদেকুর রহমান(কোষাধাক্ষ- লালবাগ এতিমখানা- মাদ্রাসা),মোস্তফা আল হেলাল, দিনাজপুর জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্রুনাই প্রবাসী মোহাম্মদ সুমন,ওবায়দুর রহমান গোল্ডেন,সাঈদ আহমেদ, মোঃ রাজেকুল ইসলাম,মিজানুর রহমান মিজু, শফিকুর রহমান চৌধুরী, শামসুর রেজা স্বাধীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসুল্লিবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...