দিনাজপুর

বিরলে সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল হতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন- প্রত্যেকটা মানুষ যেন তার ধর্ম পালন করতে গিয়ে একটা নতুন কাপড় পরিধান করে এবং মনে যেন একটু আনন্দ অনুভব করে আমরা সেজন্য তাদেরকে নতুন বস্ত্র দিচ্ছি। আমরা চাই নিম্ন আয়ের মানুষরাও সমভাবে আনন্দ উপভোগ করুক, উৎসবে অংশগ্রহণ করুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা কিভাবে পৌঁছানো যায়, প্রত্যেকটা মানুষকে কিভাবে আনন্দমুখর রাখা যায়, আমাদের জনপ্রতিনিধিদের সে বিষয় খেয়াল রাখতে হবে।

আমি নির্বাচনের আগেই আমার নির্বাচনী এলাকার মানুষদের বলেছিলাম, যদি আপনাদের সেবক হিসেবে আমাকে নির্বাচিত করা হয়, আমি আপনাদের পাশে থেকে আমার দায়িত্ব পালন করব। আমি নির্বাচনের আগেও ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করে এসেছি এবং এখনো করে যাচ্ছি। আমি যেন এই সহযোগিতা অব্যাহত রাখতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার।

শনিবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পিনাক চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল হতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আয়োজনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলি বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিরল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আাসাদুল হক হীরা প্রমূখ। উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় চার সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এবং ৯৮ টি দুর্গাপূজা মন্ডপে স্বেচ্ছাসেবকদের জন্য একই রংয়ের টিশার্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান, সহসভাপতি এড. আব্দুল বাকি, ফিরোজ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা খায়রুল আলম বাবু, তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...