মাদকবিরোধী অভিযানের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, এ সিদ্ধান্ত তার দলের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; বরং দলের মতের বিরুদ্ধে তাকে পদত্যাগ করতে হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলবো।”
তিনি আরও জানান, পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, “এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।”
ইশরাকের বক্তব্যে স্পষ্ট হয়েছে, মাদকবিরোধী অভিযানের প্রেক্ষিতেই তার পদত্যাগের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কারণ কী এবং দলের সঙ্গে তার মতপার্থক্য কোথায়—তা তিনি পরবর্তী সময়ে বিস্তারিতভাবে জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
এদিকে ইশরাকের পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।
ইশরাকের বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান অপরিবর্তিত থাকবে। বরং তিনি আরও কঠোর ও আগ্রাসী ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।