বাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, পূজার এই সম্প্রীতির আবহ সারা বছর ধরে বজায় রাখা প্রয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজায় অংশ নিয়ে আমি নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছি।”
সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে দিনেশ ত্রিবেদী বলেন, “পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।”
এ সময় তিনি দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন।
বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে প্রত্যাশা করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।