বিশ্ব

ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী মাসে আলোচনায় রাজি পুতিন, জানাল ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী নভেম্বর মাসে এ আলোচনা হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, পুতিন ও উইটকফের বৈঠকে যুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন আলোচনায় সংঘাত শেষ হওয়ার পর দুই দেশের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।

চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে এ ধরনের ত্রিপক্ষীয় আলোচনা হয়নি। ফলে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়াকে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ, আলোচনার স্থান কিংবা যুদ্ধ বন্ধে কোনো সমঝোতার খসড়া চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

উশাকভ আরও জানান, বৈঠকে ৯ অক্টোবর পুতিন ও ট্রাম্পের মধ্যে হওয়া একটি সমঝোতা বাস্তবায়নের বিষয়ও আলোচনায় আসে। পাশাপাশি ইরান-সংক্রান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন দুই পক্ষ। রাশিয়া বলেছে, ইরানের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

সুত্র: এনডিটিভি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...