গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাম আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের ডিবি রোডে অবস্থিত নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে গভীর শোক ও শ্রদ্ধার সাথে এ স্মরণসভার আয়োজন করা হয়।
গাইবান্ধা নাগরিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে ও ডিবিসি প্রতিনিধি রিকতু প্রসাদের সঞ্চালনায় সংগীত শিল্পী চুনি ইসলামের একটি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠানের সূচনা হয়।
স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার উল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাগীব হাসান চৌধুরী হাবুল, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, মহিলা পরিষদের সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, সাবেক পৌর মেয়র মো. শামসুল আলম, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গণফোরামের কেন্দ্রীয় নেতা মির্জা হাসান, নারী ঐক্য পরিষদের সভাপতি মাজেদা খাতুন কল্পনা, ওয়ার্কার্স পার্টির অ্যাড. আশরাফ আলী, সাংবাদিক-সমাজকর্মী গোলাম রব্বানী মুসা ও হেদায়েতুল ইসলাম বাবু, উদীচী জেলা সাধারণ সম্পাদক শিরিন আকতার, বাসদের ইসরাত জাহান লিপি, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. একেএম হানিফ বেলাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাড. নওশাদুজ্জামান, পরিবারের পক্ষে ছোট ভাই অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল রকিবুর রহমান ডালেস ও জামাতা গোলাম মোস্তফা লালন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে আমিনুল ইসলাম গোলাপকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন গৌতমাশীষ গুহ সরকার। অনুষ্ঠানে প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আমিনুল ইসলাম গোলাপ স্বার্থহীন ভাবে আজীবন শ্রমজীবি মানুষ, কৃষক ও সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আপসহীন সংগ্রাম করে গেছেন। পাশাপাশি বক্তারা তাদের লেখা প্রয়াতকে নিয়ে কবিতা আবৃত্তি করেন।
সভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে সমাজ পরিবর্তনের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।