রংপুর বিভাগ

পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযানে ৮ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মন্ডল (৩৮), মো. রাশিদুল ইসলাম (৪২), মো. লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী (৪৫), শ্রী নিরঞ্জন (২৬), মো. রঞ্জু চৌধুরী (৪০), ও মোজাহার আলী (৫২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার মধ্যরাতে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা উপজেলার পবনাপুর ইউনিয়নেরপবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তরপাশে অভিযান চালায়। অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়া খেলার দায়ে ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার জুয়ারীদের বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে পলাশবাড়ী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককরা জুয়ারী ও জব্দকরা আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...