গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের সার্বিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মনিরুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রথমেই উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে শাড়ী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং উপজেলা পরিষদ চত্ত্বরে ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের পরিত্যাক্ত পুরাতন জীপ গাড়ীটির অগ্রগতি দেখাসহ পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং থানা ভবন দর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজর মোহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জেলা প্রশাসককে ঊষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানিয়ে পৃথক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।