রংপুর বিভাগ

পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে “গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড় সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপসাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা (এথিক্স) এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...