রংপুর বিভাগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এসব শাড়ী বিতরণ করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

এসময় জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম আহম্মেদ ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...