গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নিয়ন হুদা গইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ীতে আসেন নিয়ন হুদা। গতকাল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকার তার বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান। সেখানে বৃহস্পতিবার দুপুরে ৪ জন মিলে কাজলডোপ এলাকায় বাড়ীর পাশে ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে ৩জন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিয়ন হুদাকে না পেয়ে তার সাথে লোকজনসহ স্থানীয় নতীদে খুঁজতে শুরু করেন। পরে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে।
গাইবান্ধা সদর গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানান, প্রাথমিকভাবে অনুসন্ধানে নিখোঁজ যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুর থেকে ফায়ার সার্ভিকের একটি অভিজ্ঞ ডুবুরি টিমকে তলব করা হয়েছে। ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছলে যৌথ ভাবে উদ্ধার তৎপরতা চালানো হবে।
নিখোঁজ যুবকের আত্মীয়-স্বজন সূত্র জানায়, দূর্গাপুজার ছুটিতে বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে ঘাঘট নদীর তীরে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।