রংপুর বিভাগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সংযোগ স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬ টার দিকে প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের কারণে সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায় এতে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগুন লাগার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়েন। স্বজনরা রোগীদের নিয়ে দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন। এসময় অনেক রোগী ওয়ার্ড থেকে হাসপাতালের বাইরে বেরিয়ে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে আবার রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে নেওয়া হয়।

এদিকে আগুন লাগার টানা ৬ ঘণ্টার প্রচেষ্টা দুপুরে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়। বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে। তবে এখনও প্রশাসনিক ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) কানিজ সাবিহা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আর প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ প্রশাসনিক ভবনেও সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...