দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৪৭,৫০০/- (দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ দিনাজপুর বিরলের ধর্মজান, রামচন্দ্রপুর এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।