দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক সংসদ সদস্য কাজী লুৎফর রহমান চৌধুরীর স্মরণে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী লুৎফর রহমান চৌধুরীর স্মরণে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের চৌধুরী গোपालপুর গ্রামের শহীদ রশিদ চৌধুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মরহুম কাজী লুৎফর রহমান চৌধুরীর স্মরণে এবং তাঁর ছেলে কাজী ইসমেত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতাল, দিনাজপুরের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। ক্যাম্পে বিনা মূল্যে চোখ পরীক্ষা, ওষুধ বিতরণ এবং ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতাল, দিনাজপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কালাম মোহাম্মদ জিয়াউল ইসলাম।

হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. তানজিহুল মোহাম্মদ খানের নেতৃত্বে আট সদস্যের একটি মেডিক্যাল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেয়। এ সময় প্রায় ৫০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য ১১০ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাঁদের বিভিন্ন তারিখে গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালে বিনা মূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কালাম মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের দৃষ্টিশক্তি না থাকলে পৃথিবী অন্ধকার মনে হয়। তাই চোখের নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের যত্ন নেওয়া উচিত।

স্বাগত বক্তব্যে কাজী ইসমেত চৌধুরী বলেন, তাঁর বাবা মরহুম কাজী লুৎফর রহমান চৌধুরী এলাকার মানুষের পাশে থেকে নিয়মিত সেবা করার স্বপ্ন দেখতেন। বাবার সেই আদর্শ অনুসরণ করেই বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ বিনা মূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালের কর্মকর্তা মো. হামিদুর রহমান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...