রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারের ৪৩ জন প্রতিনিধির হাতে মোট ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শেষে এসব চেক বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার বিষয়ে আলোচনা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...