রংপুর বিভাগ

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি শওকত আলী সরকার। নিহত ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রেললাইন পার হচ্ছিলেন বছিরন বেওয়া। এ সময় উলিপুর থেকে ছেড়ে যাওয়া চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন চলে আসে।

ট্রেনটি দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পাননি তিনি। ট্রেনের নিচে পড়ে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু রেলওয়ে পুলিশের বিষয় রেল পুলিশ বিষয়টি দেখছে।’

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...