কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় নয়ন মিয়াকে তাঁর বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগেও উলিপুর থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশের অভিযানে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
ওসি মো. শওকত আলী বলেন, নয়ন মিয়ার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।