স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকার আর্থিক সহযোগিতায় দারিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ কর্মসূচীর আওতায় বিনামূল্যে ভ্যানগাড়ী ও ভ্যানগাড়ীর চালকদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে বিনামূল্যে দরিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী ও খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম বলেন, এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচনে গরিব, অসহায় ভ্যান চালকদের রুটি রুজিসহ জীবন-মান উন্নয়নে এই ভ্যানগাড়ী যথেষ্ঠ ভূমিকা রাখতে বলে আমার বিশ্বাস।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম নুর জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির আলী। স্বাগত বক্তব্য রাখেন বিবিডিএস’র নির্বাহী পরিচালক ডিএসএম জিল্লুর রহমান। অনুষ্ঠানে ১৫ জনকে বিনামূল্যে ভ্যানগাড়ী ও গাড়ির চালকদের মাঝে ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি মুশুর ডাল বিতরণ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।