দিনাজপুর

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় প্রকাশ করা হবে। এদিন অনলাইনে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ২৭ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফল প্রকাশ উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং অনলাইনে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি পরীক্ষার্থীরা https://www.educationboardresults.gov.bd এবং https://eduboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীরা https://dinajpurboard.gov.bd ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পেতে যেকোনো নম্বর থেকে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে বার্তার ফরম্যাট হবে HSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর। প্রতিটি অংশের মাঝে একটি করে স্পেস দিতে হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের উদাহরণ হিসেবে HSC Din 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে না।


PDF আলাদা করে দেখুন

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...