দিনাজপুর

সমাজ সংস্কারে জনপ্রতিনিধি ও শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান

মাদক, চুরি-ছিনতাই, আত্মহত্যা, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক সমস্যা রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি বলেন, সমাজ সংস্কারে দায়িত্বশীল ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও পুরোহিতদের এগিয়ে আসতে হবে। সামাজিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে তিনি এসব সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, বিজিবির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...