দিনাজপুর

দিনাজপুরে নিরাপত্তার দাবিতে থানায় নারীদের অবস্থান

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন গুরুতর আহত এবং আতন্কে পুরুষ এলাকা শুন্য হওয়ায় জীবনের নিরাপত্তার দাবিতে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্যের বাসায় ভুক্তভোগী পরিবারের নারীরা দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করে। এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনা সম্পর্কে জানার পর দিনাজপুর কোতয়ালী থানার ওসিকে বিষয়টি অবগত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহনের নির্দেশ দেন। অবস্থানরত নারীরা তাদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহনের দাবিতে সদর এমপির বাসা থেকে ওসির গাড়িতে চেপে থানায় যান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহনের জোর দাবি জানান।
২৭অক্টৈবর দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার নারীরা তাদের ও পরিবারের নিরাপত্তার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে।

​​স্থানীয় ও থানায় দায়েরকৃত মামলার এজাহারসুত্রে জানা যায় ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়া এলাকার ৩০ শতাংশ জমি নিয়ে কফিল উদ্দিন সরকার গং ও প্রতিপক্ষ আইনুল হকের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে আদালতে মামলা রয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের ।

জানা গেছে ​ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে আইনুল হক ও তার লোকজনেরা অনাধিকার প্রবেশ করে জমিতে থাকা লিচু গাছ. নেপিয়ার ঘাস.বেগুন গাছ হেরো ট্রাক দিয়ে আবাদি ফসল নষ্ট করে দেয়। জমির মালিক মোসলেম জানতে পেরে এলাকার লোকজনদের নিয়ে জমি বাড়িতে গেলে প্রতিপক্ষ আইনুল হকের লোকজনেরা হ্যারো ট্রাক রেখে পালিয়ে যায় পরে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে হ্যারো ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ । পরের দিন ২৪ অক্টোবর সকালে অভিযুক্ত আইনুল গং তার লোকজনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কফিল উদ্দিন সরকার গংদের বাড়ির খুলিতে গিয়ে অতর্কিত হামলা চালায় এতে মোকশেদ আলী. তসলিমা বেগম. ইয়াসমিন বেগম. মোস্তাকিমা বেগমসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​কফিল উদ্দিন সরকারের দাবি হামলা করে জমির ফসল গাছ নষ্ট করেছে এবং পরবর্তীতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া সহ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আসছে দুষ্কৃতিকারীরা। পরে উপায় না পেয়ে পুরুষ শূন্য পরিবারের সকল গ্রামের মহিলারা জীবনের নিরাপত্তার দাবিতে দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের বাসায় অবস্থান নেন। এমপি ঘটনাটি জানার পর কোতয়ালী থানার ওসি নূরুন্নবীকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় বাদী হয়ে কফিল উদ্দিন সরকার হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন মোঃ আইনুল হক, মোঃ মাসুম, মোঃ মুরছালিন, মোঃ ভুট্রু, মোঃ আবু আজাদ, মোঃ আব্দুস সালাম, মোঃ জামাল, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মুন্না, মোঃ ফরিদুল ইসলাম এবং মোঃ নজরুল ইসলাম।

​অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আইনুল হক জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হচ্ছে। এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

​দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে লিপ্ত হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহনের প্রস্তুতি চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...