দিনাজপুর

দিনাজপুরে ‘ফেইম’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে পারলে তাঁদের ক্ষমতায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন শরীফ। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম হবে। পাশাপাশি, মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও কার্যকর ভূমিকা রাখা জরুরি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘টেকসই জীবিকা ও বাজারসংযোগের মাধ্যমে নারীর রূপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন (ফেইম)’ প্রকল্পের অবহিতকরণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ভাবনা (সমাজ ও মানবিক বিকাশ)’ আয়োজিত এ সভায় সহযোগিতা করে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রকল্পটি অর্থায়ন করছে এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি)।

ইউএনও মো. রুহুল আমিন শরীফ বলেন, সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। এ ক্ষেত্রে কাজের পাশাপাশি প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ‘ভাবনা’র নির্বাহী পরিচালক মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, উপজেলা কৃষি কর্মকর্তা সুরভী আক্তার, দিনাজপুর প্রেসক্লাবের সহসভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক কাশী কুমার দাস এবং জুট ওয়ার্ল্ডের নির্বাহী পরিচালক শিউলী আক্তার যুথী।

প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম।

সভাপতির বক্তব্যে ‘ভাবনা’র নির্বাহী পরিচালক মো. মুস্তাফিজুর রহমান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক নারীদের দক্ষতা, প্রশিক্ষণ, উৎপাদনশীল সম্পদ এবং বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়নকে সহায়তা করাই এ প্রকল্পের লক্ষ্য। এর মাধ্যমে নারীরা জীবিকা নির্বাহের কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন এবং নিজেদের পছন্দ, মতামত ও প্রভাব কার্যকরভাবে তুলে ধরার সক্ষমতা অর্জন করবেন।

প্রকল্পটির মাধ্যমে প্রান্তিক নারীদের দক্ষতা উন্নয়ন ও বাজারের সঙ্গে সংযোগ তৈরির পাশাপাশি তাঁদের টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...