দিনাজপুর

বীরগঞ্জে পল্টন ট্র্যাজেডির দুই দশক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডির দুই দশক উপলক্ষে ন্যায়বিচারের দাবি এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহসভাপতি ও বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. রাশেদুন নবী বাবু, বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি ও ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নাজমুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাস্টার লুৎফর রহমান, বীরগঞ্জ পৌর জামায়াতের আমির মুহা. মোসাদ্দেক হোসাইন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান ও সেক্রেটারি মো. আমিনুল ইসলাম।নাজিবুর রহমান নাজিব, সেলিম রেজা সহ আরও অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...