দিনাজপুর ডেক্সঃ দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার সময় চিরিরবন্দরের ছোট বাউলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পার্বতীপুর উপজেলার বাদুরি গ্রামের উদয় রায়ের ছেলে মুগ্ধ রায় (২)।
জানা যায়, শিশু মুগ্ধ রায় বাবা মায়ের সঙ্গে চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের নানাবাড়িতে বেড়াতে যায়।
বুধবার দুপুরে সে বাড়ির অদূরে পুকুর পাড়ে ফুটবল খেলছিল। এ সময় পুবটল পানিতে পড়ে যায়। বল উঠাতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় ইউডি মামলা হয়েছে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।