দিনাজপুর

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ‘র পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, প্রবীনরা দেশ ও জাতীর মূল্যবান সম্পদ। তাদের মূল্যায়ন ও সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য। তাদের অভিজ্ঞতা আমাদের চলমান জীবনে যথেষ্ট গুরুত্ব বহন করবে।

২৮ অক্টোবর বুধবার বিকালে জেলা প্রশাসন চত্তরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে প্রবীণ হিতৈষী সংঘর সদস্যদের মাঝে সিনিয়র সিটিজেন এর পরিচয়পত্র বিলি করতে গিয়ে উপরোক্ত কথাগুলো তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন।

প্রবীন হিতৈষীসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ রইছ উদ্দীন আহম্মেদ, মাহামুদুন নবী চৌধুরী,কামারুজ্জামান লাইজু, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম নির্বাহী সদস্য আরমিনা হোসেন রুমু, ডাঃ হাফিজ উদ্দিন, আমির খশরু, মোস্তাফিজুল ইসদানী, আজীবন সদস্য মোঃ ফজলে রাব্বি তুষার, নাজমা মশির, নুরে ছাবা, মোঃ আলী জিন্নাহ।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, প্রবীনদের চিকিৎসাসেবা, বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জায়গার অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসকের নিকট আমাদের আকুল আবেদন আমাদের দেওয়া ঘরটির আরো কিছু জায়গা বরাদ্দ দেওয়ার জন্য।

সাধারণ সম্পাদ একেএম মেহেরুল্লাহ বাদল বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয় আমরা সুন্দর একটি পৃথিবী গড়তে পারি। যেখানে থাকবে নৈতিকতা, সু-শিক্ষা গুরুজনদের সম্মান করা। তারি আলোকে প্রবীন হিতৈষী সংঘ প্রবীনদের নিয়ে কাজ করে যাচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...