বগুড়ার আদমদীঘিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের পাশাপাশি সান্তাহার পৌরসভা এলাকায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।
একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ১ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় সান্তাহার স্টেডিয়ামে ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস এবং দুপুর ১২টায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রি কলেজের সভাকক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা হলেন ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম।
পরবর্তী আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে এবং প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন করবেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।