রাজশাহী

জয়পুরহাটে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় ৮৫ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির একটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়। পাঁচবিবি থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ দলটি ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি চালায়।

অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বড় একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে ডিজিটাল ওজনযন্ত্রে মেপে এর ওজন ৮৫ কেজি পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রতিবেদন ও সনদ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...