রাজশাহী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লা এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মোহাম্মদ আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।

এসআরবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল বেলপুকুর গোলচত্বরে চেকপোস্ট বসায়।

এ সময় নেভি-ব্লু ও হলুদ রঙের ‘TATA ACE EX-2’ মডেলের একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দল গাড়িটির গতি রোধ করে। গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করেন।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...