বিশ্ব

আফ্রিকায় ইবোলা পরিস্থিতির অবনতি, নাইজেরিয়ায় নতুন দুই সন্দেহভাজন

আফ্রিকায় ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আরও দুই সন্দেহভাজন রোগীর সন্ধান পাওয়া গেছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে আলাদা রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

রয়টার্সের ১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাগারের ফলাফল না পাওয়া পর্যন্ত তাদের ইবোলা আক্রান্ত হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। এর আগে এক দশকের বেশি সময় পর গত সপ্তাহে নাইজেরিয়ায় প্রথম ইবোলা রোগী শনাক্ত হয়েছিলেন।

তিনি সুইজারল্যান্ডের নাগরিক। উগান্ডা সফর শেষে নাইজেরিয়ার রাজধানী আবুজায় ফেরার পর তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁকে ও তাঁর স্বামীকে সুইজারল্যান্ডে সরিয়ে নেওয়া হয়।

নতুন দুই সন্দেহভাজন রোগীর সঙ্গে আগের রোগীর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, ইবোলার বর্তমান প্রাদুর্ভাবের প্রধান কেন্দ্র গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

সেখানে মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেনিয়া ও উগান্ডাতেও সংক্রমণের খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...