রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার একটি বড় মানবিক অভিযান সম্পন্ন হয়েছে। সাময়িক যুদ্ধবিরতির সুযোগে শহরটি ছেড়ে আসা মানুষ শনিবার ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছান। সেখানে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা পরিবারের সদস্যদের সঙ্গে তাদের পুনর্মিলন ঘটে।
১ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানীয় যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা রাশিয়া ও বেলারুশ হয়ে বাস ও বিমানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছান।
উদ্ধার হওয়া বাসিন্দাদের কয়েকজন জানিয়েছেন, ওলেশকিতে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট ছিল। ড্রোন হামলা ও স্থলমাইনের কারণে বাইরে চলাচল করাও বিপজ্জনক হয়ে উঠেছিল।
শহরটিতে আনুমানিক দুই হাজার মানুষ তখনো অবস্থান করছিলেন। তাদের কেউ ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায়, কেউ রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার সুযোগ পেয়েছেন; আবার কেউ শহরেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ইউক্রেনের মানবাধিকার কর্মকর্তা দিমিত্রো লুবিনেৎস এবং রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লান্ত্রাতোভা ভবিষ্যতেও এ ধরনের মানবিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে কাজ করার কথা জানিয়েছেন।
সূত্র: এপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।