জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা এবং সরকারি সেবায় বিনিয়োগ বাড়ানোর দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন লাখো মানুষ।
শনিবার ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের মতো বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দিনে জার্মানি ও পর্তুগালেও তরুণদের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়েছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের ১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে সরকারিভাবে প্রায় তিন লাখ ২০ হাজার বিক্ষোভকারীর উপস্থিতির কথা জানানো হয়েছে।
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। শনিবার রাত পর্যন্ত ৫৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি শহরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।
জার্মানিতে ৩৪টি শহরে ‘জেন জি রেগেল্ট’ আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালিত হয়। ফ্রাঙ্কফুর্টে কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের কেউ কেউ জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমাও নিক্ষেপ করেন।
সূত্র:রয়টার
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।