প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আবহাওয়াগত পরিবর্তন এল নিনোর প্রভাবে বন্যা ও খরার ঝুঁকি বাড়ায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার ঘোষিত এ সিদ্ধান্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি সম্পদ বরাদ্দ এবং অতিরিক্ত উদ্ধারকর্মী মোতায়েনের সুযোগ তৈরি হয়েছে।
১ নভেম্বর এএফপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার ছয়টি বিভাগে খরার কারণে প্রায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকারি প্রতিবেদন অনুযায়ী, খরার কারণে ৭৫ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেন, এল নিনোর কারণে খরা ও বন্যা—দুই ধরনের গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সব সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।
জাতিসংঘও সতর্ক করেছে, এবারের এল নিনো শক্তিশালী হলে লাতিন আমেরিকা, পূর্ব ও দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের আবহাওয়াগত বিপর্যয় দেখা দিতে পারে।
সূত্র: এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।