খেলাধুলা

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নামিবিয়া

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে নামিবিয়া। আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে তারা। রবিবার উইন্ডহুকে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নামিবিয়া।

সিরিজের নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। নামিবিয়ার পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল মিলে সাতটি উইকেট নেন। স্মিথ নয় ওভারে ২০ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান।

জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়ার ওপেনার লরেন স্টিনক্যাম্প ৪২ রান করেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস যোগ করেন ৩০ রান। তাঁদের ব্যাটিংয়ে পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

পুরো সিরিজে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এরাসমাস। পাঁচ ম্যাচে ২৬৩ রান ও চার উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পান তিনি।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৫৫ রানে জিতেছিল। পরের দুই ম্যাচে ৩১ ও ৬৩ রানে জয় পায় নামিবিয়া। চতুর্থ ম্যাচে ১৩০ রানের জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় আয়ারল্যান্ড। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে নামিবিয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...