খেলাধুলা

ইউএস ওপেন স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে সিভাসাঙ্গারি, বাদ আইফা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ইউএস ওপেন স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন মালয়েশিয়ার এস সিভাসাঙ্গারি। প্রথম রাউন্ডে স্বদেশি আইফা আজমানকে সরাসরি তিন গেমে হারিয়েছেন তিনি। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা সিভাসাঙ্গারি ম্যাচটি জিততে সময় নিয়েছেন মাত্র ২২ মিনিট।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা আইফার বিপক্ষে তাঁর জয়ের স্কোর ১১-২, ১১-৪ ও ১১-৬। প্রতিযোগিতায় পঞ্চম বাছাই সিভাসাঙ্গারি এই জয়ের মধ্য দিয়ে আইফার বিপক্ষে আটটি মুখোমুখি লড়াইয়ের সব কটিতেই জয় পেলেন।

এর আগে গত মাসে সিলিকন ভ্যালি ওপেনের দ্বিতীয় রাউন্ডেও আইফাকে হারিয়েছিলেন সিভাসাঙ্গারি। ওই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত শিরোপাও জেতেন তিনি। এবার দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ মিসরের কেনজি আইমান। এর আগে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছেন মালয়েশিয়ার এই খেলোয়াড়।

পুরুষ বিভাগে মালয়েশিয়ার এনগ এইন ইয়াও স্পেনের বার্নাত জাউমেকে ১৩-১১, ১১-৪ ও ১১-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে নারী বিভাগে র‍্যাচেল আর্নল্ড মিসরের আমিনা ওরফির কাছে ৬-১১, ৯-১১ ও ৬-১১ গেমে হেরে বিদায় নিয়েছেন।

সূত্র: দ্য স্টার

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...