বিনোদন

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন যাত্রা নাজনীন নীহার

স্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নাজনীন নীহা। রোববার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হন তিনি।

স্কিনওর পক্ষ থেকে জানানো হয়েছে, কোরিয়ান ফর্মুলেশনে তৈরি মানসম্মত ও সাশ্রয়ী ত্বকের যত্নের পণ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের স্লোগান ‘হেলদি স্কিন এভরিডে’।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজনীন নীহা। তিনি বলেন, গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেওয়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। নীহার ভাষ্য, স্কিনওর সঙ্গে কাজ করার মাধ্যমে মানুষের কাছে সঠিক ত্বক পরিচর্যার বার্তা পৌঁছে দিতে চান তিনি। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমে তাঁকে দেখা যাবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...