বাংলাদেশি নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) জন্য নির্বাচিত হয়েছে। উৎসবের উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ছবিটি।
ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’। উৎসবের উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ছবিটি।
ভারতের গোয়ায় আগামী ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে উৎসবটি। ছবিটির গল্পের কেন্দ্রে রয়েছে সাধু, তাঁর মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং কাছের একটি তালগাছ। শৈশবে মায়ের কাছ থেকে শোনা গল্প, বাস্তবে দেখা এক দম্পতির জীবন এবং কয়েক শতাব্দী পুরোনো লোককাহিনি থেকে সিনেমাটির অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা।
ছবিটির গল্পের কেন্দ্রে রয়েছে সাধু, তাঁর মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং কাছের একটি তালগাছ। শৈশবে মায়ের কাছ থেকে শোনা গল্প, বাস্তবে দেখা এক দম্পতির জীবন এবং কয়েক শতাব্দী পুরোনো লোককাহিনি থেকে সিনেমাটির অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা।
ছবিতে সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন নাজিফা তুষি। ‘হাওয়া’র পর এটি মেজবাউর রহমান সুমনের সঙ্গে তুষির দ্বিতীয় কাজ। ১২৭ মিনিটের ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ফেসকার্ড প্রোডাকশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। এর আগে ‘রইদ’ ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইগার প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছিল।
এর আগে ‘রইদ’ ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইগার প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছিল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।