জাতীয়

সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কারে ইউএনডিপির সহায়তা নেওয়ার প্রস্তাব

জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে দুই থেকে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। পরামর্শক নিয়োগের ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের কথাও বলা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে সভাপতিত্ব করেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের অর্গানাইজেশনাল রিফর্ম এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক সংস্কার কার্যক্রমে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা নিশ্চিত করতে দুজন অথবা ক্ষেত্রবিশেষে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়।

আলোচ্যসূচি অনুযায়ী, সভার শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে অনুমোদন করা হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগসংক্রান্ত অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়।

সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ কার্যক্রম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ কার্যক্রম জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...