দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
মঙ্গলবার (৩ নভেম্বর) পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে চৌকিদার ও দফাদারদের দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে জানানোর পাশাপাশি পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান, কাহারোল থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।